মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন কুঁড়ি সিজন-২-এর উপজেলা পর্যায়ের বালিকা ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠেছে চারটি ইউনিয়ন। ইউনিয়নগুলো হলো—আমঝুপি, কুতুবপুর, শ্যামপুর ও বারাদী।
সোমবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শ্যামপুর ইউনিয়ন টাইব্রেকারে ৩-২ গোলে বুড়িপোতা ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে, বারাদী ইউনিয়ন ৩-২ গোলে আমদহ ইউনিয়নকে এবং আমঝুপি ইউনিয়ন ৪-৩ গোলে পিরোজপুর ইউনিয়নকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়।
এদিকে, কুতুবপুর ইউনিয়ন বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।