মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান। এ সময় বিদ্যালয়ে পৌঁছালে গার্ল গাইড ও স্কাউটের সদস্যরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
প্যারেড পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সুস্থ থাকতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা করার আহ্বান জানান তিনি।
এ সময় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানীসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।