মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র খতমে কোরআন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুরে মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোস্তফা কামাল মেহেদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম, আনোয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম, নাহিদুল ইসলাম নাহিদ, আব্দুস সাত্তার, আমির আলী, ইমাদুল হক বাবলু, মোহাম্মদ আলী, আক্কাস আলী, হাবিল উদ্দিন, নাসির উদ্দিন, রেজাউল ইসলাম বাবলু, সাদেক আলী, মফিজুর রহমান ও আনোয়ার আল আজিজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দারিয়াপুর মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মডেল মাদ্রাসার সুপার মুফতি তরিকুল ইসলাম আল ফরিদী।
এর আগে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোঃ জুবায়ের আহমেদ, হাফেজ জিহাদুল ইসলাম, হাফেজ মুসা নুর, হাফেজ আব্দুল্লাহ, হাফেজ আব্দুল্লাহ আল ফাহিম, হাফেজ হুসাইন আহমেদ ও হাফেজ তামিম ইকবালকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের অভিভাবকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে পবিত্র খতমে কোরআন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।