মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মনির।
সভায় মুজিবনগর উপজেলার বিভিন্ন কেন্দ্রের শিক্ষক ও কেয়ারটেকাররা অংশগ্রহণ করেন। এ সময় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।