মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে অগ্রসরকর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গাংনীর চৌগাছা দারুল ইয়াতিম মাদ্রাসা মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
গাংনী পৌর জামায়াতে ইসলামীর আমির আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দীন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসাইন।