মেহেরপুর নিউজঃ
ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল।
রবিবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টুর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টুর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম।
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জাসাসের সদস্যসচিব বাকা বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহফুজুর রহমান প্রমুখ।