মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুনঃ
মেহেরপুর সদর উপজেলার বৈকন্ঠপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে জুলিযারা (১০) নামের এক শিশু আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ঐ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার বৈকন্ঠুপুর গ্রামের সওকত হোসেনর মেয়ে জুলিয়ারা মাল্টিপ্লাগ থেকে প্লাগ পিন খুলতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়। এসময় তার চিৎকারে আসে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।