মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার হাজী সমিতির উদ্যোগে হাজীদের বার্ষিক সম্মেলন ও নবাগত হাজীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় জামে মসজিদে এ সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর সদর উপজেলা হাজী সমিতির সভাপতি মো. সামসুল আলমের সভাপতিত্বে এবং রুহুল কুদ্দুস টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন আব্দুল খালেক। সংবিধান পাঠ করেন ইদ্রিস আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাসিম বিল্লাহ মতু, মেহেরপুর জেলা বিএমএর সভাপতি ডা. আব্দুস সালাম, আমঝুপি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহাবুব-উল-আলম, মেহেরপুর জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান, মাওলানা হাসানুজ্জামান এবং আখতার হোসেন রিন্টুসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে নবাগত হাজীদের রজনীগন্ধার স্টিক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।