মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুন:
মেহেরপুরে পৃথক দুটি গ্রামে এক মাদ্রাসা ছাত্রীসহ ২ জন বিষপানের আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছে। তারা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিতিৎসাধীন রয়েছে। শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের এনামুলের মেয়ে স্থানীয় মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী বিথি পরিবারের উপর অভিমান করে বিষপান করে। এদিকে একই দিনে মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের জসিমের স্ত্রী ববিতা স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।পরে দুজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।