মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুন:
মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু পৌর ঈদগাহ সড়কে নির্মানাধীন পাহাড় ও ঝর্ণা সাদৃশ্য তোরন পরিদর্শন করেন। পৌরসভার প্রায় ২০ লাখ টাকা ব্যায়ে ১৮ ফুট উচু পাহাড় সাদৃশ্য তোরনের উপর ফোয়ারা তৈরি হচ্ছে। আসন্ন ঈদুল ফিতরের আগেই এ তোরনের নিমার্ন কাজ শেষ হবে বলে মেয়র জানান।
বুধবার সকালে পরিদর্শনকালে পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম, প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল সেখানে উপস্থিত ছিলেন।