মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ সেপ্টেম্বর:
এনসিটিএফ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর জেলার শিশু পরিস্থিতি বিষয়ক এক সংলাপের আয়োজন করা হয়।
বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আজবাহার শেখ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আযম, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা খানম শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিটিএফ’র জেলা শাখার সভাপতি লাল মিয়া, সাধারন সম্পাদক মাহি, শিশু সাংবাদিক আয়েশা আক্তার, হাসান মাহমুদ, ইয়াসির আরাফাত, জান্নাতুল ফেরদৌস প্রিয়াংকা, জনি আহমেদ, কানন প্রমুখ। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন এনসিটিএফ’ সাবেক সাধারন সম্পাদক এস এম আমানুল্লাহ আল আমান। সংলাপে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শিশুদের বক্তব্যর প্রতি একাত্মতা প্রকাশ করে তা সমাধানের আশ্বাস দেন।