মেহেরপুর নিউজ, ১২ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত গোভীপুর ফুটবল টুর্নামেন্টে আশরাফপুর একাদশ জয়লাভ করেছে।
বৃহস্পতিবার বিকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় আশরাফপুর একাদশ টাইব্রেকারে ৩-০ গোলে রাধাকান্তপুর একাদশকে পরাজিত করে।
বিজয়ী দলের পক্ষে লালন, সুবেল ও বিল্পব ১টি করে গোল করেন।