মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের কাঁসারী বাজার এলাকায় নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রোকেয়া খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে শহরের কাঁসারী বাজার (মানিক টাওয়ার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া খাতুন মেহেরপুর শহরের নতুনপাড়ার আবু মন্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর কসাইখানা থেকে গরু জবাই করে মাংস নিয়ে একটি নছিমন নতুনপাড়ার দিকে যাচ্ছিল। একই সময়ে যাত্রীবাহী একটি ইজিবাইক বড় বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাঁসারী বাজারের মানিক টাওয়ারের সামনে নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ইজিবাইকের যাত্রী রোকেয়া খাতুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।