মেহেরপুর নিউজ :
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত আন্তঃ ফায়ার স্টেশন ব্যাডমিন্টন টুর্নামেন্টে বামুন্দী স্টেশনের বাঁধন- বদরুল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাঁধন- বদরুল জুটি ২-০ সেটে মেহেরপুর স্টেশনের আসাদ-রাকিব জুটিকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ মাসুদ করীম ধলস।