মেহেরপুর নিউজঃ
মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর ১০ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জাসাসের সদস্য সচিব এ বাকাবিল্লাহ, মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুস সালাম, ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর সভাপতি ইমন, সাইদ হাসান জিকোসহ আমন্ত্রিত অতিথিরা।
দীর্ঘ ১০ বছরের পথচলা উদযাপনে আয়োজিত এ অনুষ্ঠানে একাডেমীর সদস্য ও অতিথিরা অংশ নেন।