মেহেরপুর নিউজ:
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানার উদ্যোগে ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর খেলায় বুড়িপোতা দক্ষিণ জয়লাভ করেছে।
বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত খেলায় বুড়িপোতা দক্ষিণ ৩টি লোনাসহ ৫১-২৭ পয়েন্টে বুড়িপোতা উত্তরকে পরাজিত করে। প্রথমার্ধের খেলায় বিজয়ী দল ৩০-৯ পয়েন্টে এগিয়ে ছিল।
খেলা সদর থানার সেকেন্ড অফিসার রাশিদুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন, ইউপি সদস্য স্বার্থক আলী, চঞ্চলসহ বিপুলসংখ্যক দর্শক উপভোগ করেন।
খেলাটি পরিচালনা করেন ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু ও আব্দুল কুদ্দুস।