মেহেরপুর নিউজ:
গাঁজা সেবন করতে নিষেধ করায় গাঁজা সেবনকারীর হামলায় মোঃ মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি আহত হয়েছে। মেহেরপুর মুজিবনগর উপজেলার মাহাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম মহাজনপুর গ্রামের মোঃ আরশেদ আলী ছেলে।
জানাগেছে বিকেলের দিকে মহাজনপুর কলেজপাড়ার আজগর আলীর ছেলে রাশেদুল ইসলাম মনিরুল ইসলামের বাড়ি বসে গাঁজা সেবন করছিল। এসময় মনিরুল ইসলাম গাঁজা সেবন করতে নিষেধ করায় মনিরুল ইসলামকে বেধড়ক পিটুনি দেয়। এতে মনিরুল গুরুতর আহত হয়। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। আহত মনিরুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।