মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের মহিষাখোলা গ্রাম থেকে ককটের সদৃশ ১টি বস্তু উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালের দিকে মহিষাখােলা গ্রামের মিজানুর রহমানের বসতবাড়ির উঠান থেকে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে গাংনী থানা পুলিশ। মিজানুর রহমান মহিষাখােলা গ্রামের মৃত নজর আলী মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মহিষাখোলা গ্রামের মিজানুর রহমানের বসতবাড়ির ধানের গোলার নিচে লাল টেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহভাজন ককটেল সদৃশ বস্তু দেখতে পান পরিবারের সদস্যরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে ।
গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন জানান,এ ঘটনায় এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এই বস্তু মিজানুর রহমানের বাড়িতে রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।