গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর গ্রামের একটি বসতবাড়ি থেকে অর্ধশতাধিক বােতল ফেন্সিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর ডিবি পুলিশের এআই অজয় কুমার কুন্ডু ও এএসআই জসিম উদ্দীন সঙ্গীয় ফাের্স নিয়ে ফেন্সিডিল উদ্ধার করেন। মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান,কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার মৃত সাকেম আলীর ছেলে জাহাঙ্গীর আলম বিক্রির উদ্দেশ্যে তার ঘরের মেঝেতে ৫৫ বােতল ফেন্সিডিল পুতে রাখে।
গােপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটিদল ওই বাড়িতে অভিযান। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির কর্তা জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। এসময় তার ঘরের মেঝে খুড়ে পলিথি মােড়ানাে ৫৫ বােতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলমের নামে মাদক আইনে একটি মামলা হয়েছে।