মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার হাজী সমিতির উদ্যোগে হাজীদের বার্ষিক সম্মেলন শেষে ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় জামে মসজিদে অনুষ্ঠিত সম্মেলন শেষে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন রুহুল কুদ্দুস টিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা হাজী সমিতির সভাপতি হাজী মো. সামসুল আলম।
ঘোষিত কমিটিতে হাজী মো. সামসুল আলমকে সভাপতি এবং হাজী তৌফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি: হাজী মাহাবুব-উল আলম ও হাজী রুহুল কুদ্দুস টিটু; যুগ্ম সাধারণ সম্পাদক: হাজী সানোয়ার উদ্দিন শহীদ ও হাজী জাহাঙ্গীর হোসেন বাবলু; কোষাধ্যক্ষ: হাজী খালেকুজ্জামান; ধর্ম বিষয়ক সম্পাদক: হাজী আক্কাস আলী; সাংগঠনিক সম্পাদক: হাজী ইদ্রিস আলী; প্রচার সম্পাদক: হাজী মাহফুজ বারী শাহীন; দপ্তর সম্পাদক: হাজী আলী রেজা বিছু; মহিলা বিষয়ক সম্পাদক: হাজী রোকসানা রাহিমা; সহ-সম্পাদিকা: হাজী ফিরোজা খাতুন।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— হাজী নুর হোসেন আঙ্গুর, হাজী নুরুল আহমেদ, হাজী আনারুল ইসলাম, হাজী শাহনাজ হোসেন, হাজী রুহুল আমিন, হাজী মকবুল হোসেন, হাজী হাফিজুর রহমান, হাজী আব্দুল হামিদ, হাজী নুরুল ইসলাম, হাজী হাসানুজ্জামান, হাজী ইউসুফ আলী, হাজী মজনুর রহমান, হাজী শামসুল হুদা, হাজী শফিকুল ইসলাম, হাজী ফিরোজ আহমেদ, হাজী আব্দুল হামিদ খান, হাজী আবুল কালাম আজাদ, হাজী আব্দুল হামিদ, হাজী আব্দুল মালেক এবং হাজী জিল্লুর রহমান।