গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে ঘুমের বড়ি খেয়ে মামুন হােসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। যুবক মামুন কাজীপুর গ্রামের মােজাম্মেল হকের ছেলে।
সােমবার দুপুর সাড়ে ১২টার দিকে যুবক মামুন মারা যায়।
কাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ স্বপন জানান,মামুন এক বছর আগে বিদেশ থেকে বাড়ি আসে। তার মানষিক রােগ থাকায় কর্মক্ষেত্র মালয়েশিয়া থেকে ফেরত এসেছিল। বাড়ি এসে মাঝে মাঝে ঘুমের বড়ি খেতাে। আজ দুপুরে ঘুমের ১৫ টি বড়ি এক সাথে খেয়ে বেশি অসুস্থ্য হয়ে পড়ে। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা উপজেলা হাসপাতালে নেয়া হলে,ডাক্তার মৃত ঘােষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, অতিরিক্ত ঘুমের বড়ি খাওয়ার কারণে হাসপাতালে পৌঁছানাের আগেই মামুনের মৃত্যু হয়েছে।