মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে পানিতে ডুবে আরিশা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আরিশা করমদী গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে।
রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশু আরিশা দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলা খেলছিল। অসাবধানবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে পুকুর পাড়ে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খােঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় আরিশাকে উদ্ধার করা হয়। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।