মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার সওড়াতলা সীমান্তে বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেেছে। অভিযানে ১২ লাখ ১৯ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ৪৭ বিজিবির একটিদল সওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে। শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়,গাংনী উপজেলার কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সওড়াতলা মাঠে একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৪ হাজার পিচ ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ১৯ হাজার ২০০ টাকা। পরে উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।