মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের সিনহাটি গ্রামের পাটা পোকা বিলে জেলা বিএনপির উদ্যোগে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান উপস্থিত থেকে বিলে মাছের পোনা অবমুক্ত করেন।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন এবং বিএনপি নেতা আলমগীর খান ছাতু।
এ সময় বিএনপি নেতা কাজী মিজান মেনন, জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে পাটা পোকা বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।