মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার সওড়াতলা সীমান্ত অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৪৭-বিজিবির সদস্যরা।
সোমবার ভোরে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সওড়াতলা মোল্লাপাড়া মাঠে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি চৌকস টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদগুলোর আনুমানিক সিজার মূল্য ৭৫ হাজার টাকা।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট রাশেদ কামাল রনি দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।