মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী একটি অটাে ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় শিশু ও নারীসহ ৭ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- আবু তাহের, খুশিয়ারা খাতুন (৩০), সোনিয়া খাতুন (২৮), মুন্দিয়া খাতুন (৪২), আবির হোসেন (১২), রায়হান (৬) ওআবু সাঈদ (১০)।
আহতদের বাড়ি মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ছাতিয়ান মাইলপোষ্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে খুশিয়ারার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। বাকীরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, একটি অটাে ভ্যানে করে ৭জন যাত্রী বামন্দীর দিক থেকে বাওট এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পিছন দিক থেকে অটাে ভ্যানটিকে ধাক্কা দিলে, দুর্ঘটনাটি ঘটে।