মেহেরপুর নিউজ :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অংশগ্রহণের লক্ষ্যে মেহেরপুরের গাংনীর সূর্যোদয় স্কুল এন্ড কলেজে প্যারেড প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার দুপুরের দিকে সূর্যোদয় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্যারেড প্রশিক্ষণ শুরু করা হয়। মেহেরপুরের গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাশেম প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। সূর্যোদয় স্কুল এন্ড কলেজের শতাধিক শিক্ষার্থী প্যারেড প্রশিক্ষণ অংশগ্রহণ করছে।