মেহেরপুর নিউজ:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ রওশনারা খাতুন।
আলোচনা সভায় বক্তব্য দেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি রেজাউল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ এবং সহকারী শিক্ষক আব্দুল সাত্তারসহ অন্যান্যরা।
পরে বিদ্যালয় ও বিএম কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এর আগে অধ্যক্ষ রওশনারা খাতুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিতে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।