ফলোআপ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ এপ্রিল:
মেহেরপুরের মোনাখালী গ্রামে ৭ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষনের ঘটনায় ছাত্রীর না্নী ও ধর্ষককে আসামী করে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেছে ছাত্রীর পিতা। যার মামলা নং ১। তারিখ ০৩/০৪/১৪। অপরদিকে, ধর্ষিতা এখন পর্যন্ত মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে মামলার পরপরই পুলিশ ছাত্রীর নানী রহিমা খাতুনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। মামলার মূল আসামী ধর্ষক টোকন পলাতক রয়েছে। ধর্ষক টোকন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এদিকে ছাত্রীর নানী ধর্ষনে সহায়তাকারী রহিমা খাতুন পুলিশকে জানায়, ঘটনাটি তার সহযোগীতায় পরিকল্পিতভাবে ঘটনেো হয়েছে। ধর্ষক টোকনের বাড়িতে নিয়ে যেয়ে ছাত্রীকে ধর্ষন করেছে বলে পুলিশকে রহিমা খাতুন জানায়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আসলাম খান জানান, ধর্ষক টোকনকে আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য,বুধবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর দাদি জানায়,তার আগের দিন সন্ধ্যায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের তার নাতি একই গ্রামে অবস্থিত তার নানীর বাড়ি বেড়াতে গিয়ে সন্ধ্যার পর তার নানীর সাথে রাস্তায় হাটাহাটি করে। এ সময় এক বখাটে মুখ চেপে ধরে তুলে নিয়ে পার্শ্ববর্তি বাগানে নিয়ে ধর্ষন করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় রাতের আধারে তাকে তুলে নিয়ে যাওয়ায় ধর্ষককে চেনা সম্ভব হয়নি বলে জানায় তার দাদি।