মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে মেহেরপুর ছহিউদ্দিন ফাউন্ডেশন শিক্ষা ও যুব ক্রীড়া চক্র জয়লাভ করেছে।
শনিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় ছহিউদ্দিন ফাউন্ডেশন শিক্ষা ও যুব ক্রীড়া চক্র ১২-৪ গোলের বিশাল ব্যবধানে মেহেরপুর নিওন স্টার ক্রীড়া চক্রকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে সাহারুল ৪টি, সোহাগ ৩টি, রনি ও সোহান ২ টি করে গোল করেন।মেহেরপুর নিওন স্টার ক্রীড়া চক্রের পক্ষে মহাব্বত ও আশরাফ ২টি করে গোল করেন। খেলাটি পরিচালনা করেন একে আজাদ টিটু ও কামাল হোসেন মিন্টু। তাকে সহযোগিতা করেন আব্দুল কুদ্দুস।