মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, প্রভাষক মুরাদ হোসেন ও সুরেলী আলভী উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় গাংনী উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো—জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়।
এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি, যুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশ এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত হবে বলে আশা করা হচ্ছে।