এস খাঁন:
মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক ৭ই মার্চ উৎযাপন উপলক্ষে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু্ষ্পস্তবক অর্পন করেছে।
রবিবার বেলা ৪টা সময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে একটি র্যালীর মাধ্যেমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
এ সময় জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবার রহমান মধু বিশ্বাস,সাধারন সম্পাদক নজরুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম গাইন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু জেলা পরিষদে সদস্য আলমাস হোসেন শিলু উপজেলা কৃৃৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল , উপজেলা ছাত্ররলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু, সম্পাদক শেখ সাকিব সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগসংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।