মেহেরপুর নিউজ:
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল, আহত, অসমর্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারকে মাসিক /এককালীন আর্থিক অনুদান প্রদান সংক্রান্ত অনলাইন আবেদন যাচাই-বাছাই জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুূদা, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, ইন্সপেক্টর ওবায়দুর রহমান,আব্দুল আউয়াল, শহীদ সাদেক হোসেন বাবুল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমূখ উপস্থিত ছিলেন।