মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুদ্দিন সভাপতিত্ব করেন। সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকার বাজেট ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে মহাজনপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহাবুদ্দিন, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম কালু, ইউপি সদস্য বেলাল হোসেন, আরিফুল হোসেন, আখতারুজ্জামান, জুয়াদ আলী, মোহাম্মদ সেলিম, মো. বিপ্লব হোসেন, আলপনা খাতুন, মোছা. পান্না খাতুন ও আজিবার রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও জামায়াতে ইসলামীর নেতা আব্দুল হামিদ, আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইউনিয়নবাসী সভায় অংশগ্রহণ করেন। সভায় বাজেটের বিভিন্ন খাত, উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।