মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগরে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেব।
অনুষ্ঠানে বক্তব্য দেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আমানুল্লাহ আমান প্রমুখ।
প্রতিযোগিতায় শিশু-কিশোরদের ইসলামী সংস্কৃতি, ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।