মুজিবনগর নিউজ:
মেহেরপুর জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষকদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।
সোমবার দুপুরে আনারুল ইসলাম মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয় দুটির শিক্ষা কার্যক্রম ও পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম এবং মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিদ্যালয় দুটির অন্যান্য শিক্ষকরা পৃথক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের পড়াশোনা, বিদ্যালয়ের পরিবেশ ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।