মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পণ্য ও যাত্রী পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় জেলার পণ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, বিআরটিএর সহকারী পরিচালক লিটন বিশ্বাস, টিআই আব্দুল হান্নান, মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকৌশলী মিজানুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসান এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিবসহ সংশ্লিষ্টরা।
সভায় পরিবহন খাতের বিভিন্ন সমস্যা, সড়কে শৃঙ্খলা, যাত্রীসেবা এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান বিষয়গুলো নিয়ে আলোচনা ও মতামত তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করেন।