মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক বশির উদ্দিন।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক এবং তদন্তকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।
সেমিনারে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহা. আবদুল্লাহ আল আমিন, টিটিসির অধ্যক্ষ ড. মো. শামীম হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, জেলা সমবায় কর্মকর্তা এনামুল হক, এনএসআই-এর সহকারী পরিচালক জাহিদুর রহমান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সেমিনারে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্টের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং দেশের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও সঠিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে অর্থনৈতিক শুমারির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নির্ভুল ও হালনাগাদ পরিসংখ্যান তথ্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।