মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আশ্রয়ণ/আবাসন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজুর রহমান ফয়েজ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।