মেহেরপুর নিউজ :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেহেরপুর জেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন নাসির স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মোহাম্মদ সাজেদুর রহমান বিপ্লবকে সভাপতি এবং মো. জারজীস ইউসুফ রমিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি তৌফিকে এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রিপন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিজন আলী, সাংগঠনিক সম্পাদক লিংকন হোসেন এবং দপ্তর সম্পাদক মাকছুদুল হক।
আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
এদিকে আংশিক কমিটি ঘোষণার পরপরই নবগঠিত জেলা ছাত্রদলের নেতাদের ফুলের মালা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নিয়েছে মেহেরপুর জেলা বিএনপি।
শনিবার রাতে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান নবগঠিত কমিটির নেতাদের গলায় ফুলের মালা পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে তাদের স্বাগত জানান।