মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় বিদ্যুতের খুঁটিতে লাগানো ইন্টারনেট সংযোগের একটি বক্সে বিস্ফোরণ। অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
সোমবার রাত সাড়ে নটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় বিদ্যুতের একটি খুঁটির সাথে ইন্টারনেটের সংযোগ দেওয়ার জন্য সেখানে বক্স স্থাপন করা হয়। রাতে হঠাৎ করে বক্সটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে অজস্র তারে আগুন লেগে যায়। আগুন জ্বলতে থাকা অবস্থায় সেখানকার মানুষজন ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা এসে আগুন আয়ত্তে আনে। বৈদ্যুতিক ওই খুঁটিতে আশেপাশের বাড়ি, ব্যাংক, বিদ্যুতের অসংখ্য তার সহ টেলিফোন, ইন্টারনেট, ডিশের তার জড়িয়ে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে ওই স্থান থেকে এলাকাবাসীর সকল ধরনের বিদ্যুৎ সংযোগ, টেলিফোন, ডিস লাইন, ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা সঠিক সময়ে পৌঁছানোর কারণে সেখানে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডের পর পরে শহরের হোটেল বাজার ফিডারের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য মেহেরপুর শহরের কোট এলাকা থেকে শুরু করে কাথুলি সড়ক, থানা সড়ক থেকে ওয়াপদা সড়ক পর্যন্ত রাস্তার দু’পাশে প্রত্যেকটি বৈদ্যুতিক খুঁটিতে অসংখ্য তার জড়িয়ে রাখা হয়েছে। ঔ সমস্ত তার থেকে যেকোন দূঃসময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।