মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় মেহেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি কারাগারটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারে আটক আসামিদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে জেলা প্রশাসক কারাগারে পৌঁছালে কারা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি সালাম গ্রহণ করেন।
এ সময় কারা কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।