মেহেরপুর নিউজঃ
গুড নেইবারস বাংলাদেশ-এর উদ্যোগে মেহেরপুরে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপি অফিস চত্বরে এ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপির প্রকল্প পরিচালক বিপুল রেমার সভাপতিত্বে ক্যাম্পেইনে পরিচালনা করেন হেলথ অফিসার মো. আল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার অসিম রেমা, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. সাইদুল ইসলাম, গাইনি বিশেষজ্ঞ ডা. সাজিয়া আফরিন সিমি এবং মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক প্রমুখ।
এ ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।