মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর এলাকাভুক্ত জমির বাজার মূল্য নির্ধারণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম, জেলা রেজিস্ট্রার সালাহউদ্দিন, মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজুর রহমান ফয়েজ, মেহেরপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মোহায়মেনুর রহমান, গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার নাইমা ইসলাম এবং জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।