মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, জেলা কমান্ড্যান্ট আলামিন হোসেন, গাংনী র্যাব ক্যাম্পের হাফিজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সাত্তার, ডা. অলোক কুমার দাস, পিপি মুস্তাফিজুর রহমান তুহিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শামসুল আলম সোনা, জেলা কারাগারের সুপার আমান উল্লাহ, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাহীম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিনা খাতুন, মেহেরপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলী সাজ্জাদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক, সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তৌফিকুল ইসলাম, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, বুড়িপোতা বিওপির কোম্পানি কমান্ডার তাপস কুমার এবং জেলা মহিলা দলের সভানেত্রী সাইদাতুন নেসা নয়নসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।
সভায় মেহেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অনলাইন জুয়া, মাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।