মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ তাদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ ও ধৈর্যের সঙ্গে সেসব সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সমাধানের আশ্বাস দেন।
গণশুনানিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকির আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।