মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ফল মেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সঞ্জীব মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) শায়খুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জেসমিন ফেরদৌস, কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সালেহ এবং ব্র্যাকের প্রতিনিধি আজাদ আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফল মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা দেশীয় ফল উৎপাদন বৃদ্ধি, ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং কৃষকদের আধুনিক ফল চাষে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।