মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ মেহেরপুরে নির্মাণাধীন সুইপার কলোনী পরিদর্শন করেছেন। সোমবার দুপুরের দিকে জেলা সুইপার কলোনী পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্মাণ কাজে অনিয়ম না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন। পরিদর্শনকালে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির আনসারী, উপজেলা প্রকৌশলী সাব্বিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।