মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। পরিদর্শনকালে পুলিশ সুপার কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি কোর্টের বিভিন্ন অফিস কক্ষ ও ব্যারাক পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।
এ সময় পুলিশ সুপার জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এছাড়া দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও সময়োপযোগীভাবে সম্পন্ন করা, ব্যারাক পরিচ্ছন্ন রাখা এবং পুলিশ সদস্যদের যৌক্তিক চাহিদার ভিত্তিতে ছুটি প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে কোর্ট পুলিশ পরিদর্শক মকলেবুর রহমানসহ সদর কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।