মেহেরপুর নিউজঃ
পিকেএসএফের উদ্যোগে এবং মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার সহযোগিতায় মেহেরপুরে চাকরি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলে আয়োজিত এ চাকরি মেলার উদ্বোধন করা হয়। মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ ড. প্রকৌশলী শামীম হোসেন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুল বাশার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার উপ-পরিচালক জুবায়ের আলম। এছাড়াও বক্তব্য রাখেন চাকরিপ্রার্থী রাজিয়া খাতুন, ফয়সাল আহমেদ ও রিফাত হোসেন।
পরে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম বেলুন উড়িয়ে চাকরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মেলায় ১৮টি ট্রেডে চাকরির জন্য ৩ শতাধিক চাকরিপ্রার্থী আবেদনপত্র জমা দেন। ঢাকা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার ১৫টি প্রতিষ্ঠান প্রশিক্ষিত যুবক-যুবতীদের চাকরির সুযোগ প্রদান করবে বলে আয়োজকরা জানান।